উত্তরদিনাজপুর

এ্যম্বুলেন্স চালকের ভুমিকায় স্বনির্ভর গোষ্ঠির মহিলারা

ঘর গৃহস্থালির পাশাপাশি সাধারণ গ্রামবাংলার নারীদের এবার দেখা যাবে অ্যাম্বুলেন্সের চালক রূপে। মানুষের জীবন বাচাতে প্রতন্ত্য গ্রামিগুলিতে এবার থেকে এ্যম্বুলেন্স চালাবেন স্বনির্ভর গোষ্ঠির মহিলারা। এই সবকিছুই সম্ভব হয়েছে সরকারী সহায়তায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় হেমতাবাদের সরকারী জনসভা থেকে উত্তর দিনাজপুর জেলার ৮ টি মহিলা স্বনির্ভর দলের সংঘকে ১ টি করে এম্বুলেন্স দিয়ে গিয়েছিলেন।

বর্ডার উন্নয়ন তহবিল  থেকে এই এম্বুলেন্স গুলো কেনা হয়েছে। মহিলা স্বনির্ভর দলের সংঘকে এই এম্বুলেন্স নিতে কোনো টাকা দিতে হয়নি। আর এই এম্বুলেন্স গুলো চালাবেন স্বনির্ভর দলের মহিলারা। ওই স্বনির্ভর দলের মহিলারা প্রত্যেকেই প্রত্যন্ত্য গ্রামীন অঞ্চলের বাসিন্দা। তাদের হাতেই আনন্দধারা প্রকল্পের মাধ্যমে ট্রেনিং দিয়ে গাড়ি চালনার লাইসেন্স দিয়ে ওই এম্বুলেন্স তুলে দেওয়া হয়েছে। এই এম্বুলেন্স গুলোকে মৌ চুক্তির মাধ্যমে নিশ্চয়যান প্রকল্পে সামিল করার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। যাতে করে সীমান্ত লাগোয়া প্রান্তিক উত্তর দিনাজপুরের গ্রামগুলির প্রতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি পায়, পাশাপাশি ওই মহিলা স্বনির্ভর সংঘ গুলোর আয় বাড়ে। জেলা শাষক আয়েষা রানী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে এই এম্বুলেন্স গুলি তুলে দেন। স্বনির্ভর দলের মহিলারা এই এম্বুলেন্স চালিয়ে গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন।

    এবিষয়ে জেলা শাসক আয়েষা রানী জানান, সীমান্তবর্তী এলাকায় প্রসবের হার বাড়াতে তথা গোষ্ঠীর মহিলাদের  স্বনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।